Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর ধামইরহাটে শিয়ালের কামড়ে ১০ জন আহত

BN DESK
02 September 2026, 04:00 PM পড়তে ১ মিনিট
নওগাঁর ধামইরহাটে শিয়ালের কামড়ে ১০ জন আহত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলায় শিয়ালের কামড়ে মাত্র ৩দিনে নারীসহ প্রায় দশজন আহত হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলমপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. ফিরোজ কবির। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না জলাতঙ্কের টিকা। এ ঘটনায় বেশ আতঙ্কে রয়েছে কয়েকটি গ্রামের মানুষ।

আহতরা হলেন- রবিউল আলম সুইট, আবদুল লতিফ, রেজিনা আক্তার, মো. মেসবাউল, মাইমুনা বেগম, আনোয়ার হোসেন চৌধুরী, আবদুস সালাম, মো. আরিফ হোসেন, কালাম হোসেন প্রমুখ। আহতরা প্রত্যেকে আলমপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। এদের মধ্যে দু’জনের অবস্থা বেশ গুরুতর হলে তারা বর্তমানে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী কয়েকজন জানান, তারা বাড়ি থেকে বের হলে কয়েকটি শিয়াল সংঘবদ্ধভাবে তাদের উপরে আক্রমণ করে। তাদের শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে দ্রুত তারা পালিয়ে যায়। এভাবে বেশ কয়েকজনকে কামড় দেয় শিয়ালগুলো। এ ঘটনার পরপর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে বাড়িতে থাকা ছোট বাচ্চাদের নিয়ে আতঙ্কে রয়েছে পরিবার। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে সেখানে মিলছে না জলাতঙ্কের টিকা। বর্তমানে শিয়ালের আক্রমণে আহতরা সবাই পার্শ¦বর্তী জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

আহত আনোয়ার হোসেন চৌধুরী জানান, গত মঙ্গলবার ভোরে বাড়ির পাশে একটি শিয়াল তার হাতে কামড় দেয়। সে গুরতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে জয়পুরহাট হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে গিয়ে চিকিৎসা নিয়ে বর্তমানে সে সুস্থ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম বলেন, সরকারিভাবে আমরা জলাতঙ্ক টিকা তেমন পাই না। নিজস্ব তহবিল ও সমাজসেবা অধিদপ্তর থেকে কিছু টিকা আমরা সংগ্রহ করে থাকি। বর্তমানে শিয়াল ও কুকুরের অত্যাচার বাড়তে থাকায় আমরা চাইলেও আহত ব্যক্তিদের টিকা প্রদান করতে পারি না।

এলাকা: নওগাঁ ধামইরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর ধামইরহাটে শিয়ালের কামড়ে ১০ জন আহত

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার