Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

BN DESK
10 October 2025, 09:55 AM পড়তে ১ মিনিট
নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে কৃষকের ৮৩ শতাংশ জমিতে লাগানো আমনের আধাপাকা ধান গাছ অতিরিক্ত কীটনাশক ছিটিয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কৃষক সঠিক বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত রোববার সন্ধ্যায় কৃষকের পক্ষ থেকে ৩ জনকে বাদি করে অভিযোগ দায়ের করা হয়। উপজেলার আড়ানগর ইউনিয়নের খিয়ারশুকনা মৌজার ফসলি মাঠে এ ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, আড়ানগর ইউনিয়নের গকুল এলাকার মৃত বুলাই টুডুর ছেলে রবিউল টুডু (৫০) খিয়ারশুকনা মৌজার সিএস খতিয়ান ১২৯, এসএ খতিয়ান ১৫৫ দাগে ৮৩ শতাংশ তপশিলি জমি পৈত্রিক সূত্রে ভোগ দখল করছিল।

ভুলবশত ওই জমি খিয়ারশুকনা এলাকার ময়েন উদ্দিনের নামে হাল খতিয়ান প্রস্তুত হয়। পরে উভয়পক্ষ থেকে কোর্টে জমি নিয়ে মামলা চলমান থাকলে ২০১৩ সালে জমির মালিক রবিউল টুডুর পক্ষে মামলার আদেশ দেন বিজ্ঞ আদালত। বিবদমান জমিতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে জমির ধান নষ্ট করে দুর্বৃত্তরা।

জমির মালিক রবিউল টুডু জানান, তিনি ওই জমিতে কয়েক যুগ থেকে ভোগদখল করছেন। চলতি সৌসুমে তিনি চিনি আতপ ধানের চারা রোপণ করেছিলেন। আর কয়েকদিন পরে ধানগুলো কেটে ঘরে তুলতেন। এমন সময়ে তার এত বড় ক্ষতি করা হয়েছে। ব্যক্তিগত কাজে ঢাকায় থাকায় অভিযোগ করতে দেরি হয়েছে। তিনি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি জানান।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. রাইসুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ এসেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: নওগাঁ ধামইরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

B
BN DESK | 12 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার