Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে আটক ২

BN DESK
02 September 2026, 09:14 AM পড়তে ১ মিনিট
নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে আটক ২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়েয় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিজিবি। তারা হলো- ধামইরহাট উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত শামসুল উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪০) এবং একই উপজেলার খেলনা গ্রামের মৃত সাদেকুল ইসলামের ছেলে শাহিন ইসলাম (২৫)। আজ বুধবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

তিনি জানান, গতকাল মঙ্গলবার বিকেলে সীমান্ত পিলার ২৬২/২-এস হতে আনুমানিক ২শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার আলমপুর ইউনিয়নের জোতওসমান গ্রামে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন।

অভিযানে তারকাঁটাবিহীন এলাকা দিয়ে দু’জন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে একটি মোটরসাইকেল, ৪টি স্মার্ট মোবাইল ফোন, ভারতীয় সিম কার্ড ও ভারতীয় রুপি জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামালসহ আসামিদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হোসেন বলেন, বিজিবি বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। আসামিদেরকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

এলাকা: নওগাঁ ধামইরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে আটক ২

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার