Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর নিয়ামতপুরে মাছ লুট ও পিকআপ ভাঙচুরের অভিযোগে আটক ১৬

BN DESK
10 October 2025, 10:02 PM পড়তে ১ মিনিট
নওগাঁর নিয়ামতপুরে মাছ লুট ও পিকআপ ভাঙচুরের অভিযোগে আটক ১৬

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে মাছ ও মাছ ধরার সরঞ্জাম লুট ও পিকআপ ভাংচুরের অভিযোগে তিনজন নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ঘটনাটি ঘটেছে উপজেলার পাড়ইল ইউনিয়নের বড়াইল মোড়ে। এ বিষয়ে থানায় লিখিত এজাহার করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের তিলিহারী গ্রামের জনৈক আয়নাল হকের ছেলে আনোয়ার হোসেনকে ভাদকুন্ডু (হঠাৎপাড়া) মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি জামশেদ আলী পুকুরে মাছ ছাড়াসহ যাবতীয় দায়িত্ব প্রদান করে।

গত ২০ নভেম্বর বিকেলে ওই পুকুরে মাছ ধরার জন্য বেড় জাল, পিকআপসহ মাছ ধরার যাবতীয় সরঞ্জাম নিয়ে যাওয়ার পথে জাহাঙ্গীর কবির বাচ্চু (৫২), আরিফ কাউসার (৫০), একরামুল (৫০), ববিতা (৪০), (৪৫), জাকারিয়া (৪০), হারুন (৩৫), বুলবুল (৩৫), জসিম উদ্দিন জুয়েল (৪০), সামসুল হক নবী (৫০), রায়হান পারভেজ (৩৫)সহ আরো ২০ থেকে ২৫ জন আমাদের বাধা দেয় এবং জেলেদের মারধর, পিকআপ ভাংচুরসহ মাছ ধরার যাবতীয় সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ২১ নভেম্বর থানায় লিখিত এজাহার দায়ের করলে রাতে যৌথ অভিযান চালায়। তাদের কাজে বাধা প্রদান করায় তিনজন নারীসহ  ১৬ জনকে আটক করে যৌথবাহিনী।

এ বিষয়ে অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বলেন, অভিযোগে প্রেক্ষিতে ১৬জন আসামীকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: নওগাঁ নিয়ামতপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর নিয়ামতপুরে মাছ লুট ও পিকআপ ভাঙচুরের অভিযোগে আটক ১৬

B
BN DESK | 22 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার