Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর নিয়ামতপুরে ১০০ টাকার জেরে হত্যাকাণ্ডের ঘটনায় আটক ১

BN DESK
17 May 2026, 02:46 AM পড়তে ১ মিনিট

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসূলপুর ইউনিয়নের ডাহুকা ৈকাঁকশা আদিবাসী পাড়ায় ১০০ টাকার জেরে হত্যাকাণ্ডের ঘটনায় জংলু পাহান নামে একজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১৬ মে) সকালে উপজেলা রসুলপুর ইউনিয়নের কাঁকশা আদিবাসী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত জংলু পাহান উপজেলার রসুলপুর ইউনিয়নের কাঁকশা আদিবাসী পাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, ধারের ১০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে জংলু পাহানের সাথে সুনিল পাহানের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষ জংলু পাহানের আঘাতে সুনিল পাহানের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জংলু পাহানকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: নওগাঁ নিয়ামতপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর নিয়ামতপুরে ১০০ টাকার জেরে হত্যাকাণ্ডের ঘটনায় আটক ১

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার