Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর পত্নীতলায় ভটভটির সাথে সংঘর্ষে পিকআপ চালক নিহত

BN DESK
09 October 2025, 06:30 PM পড়তে ১ মিনিট
নওগাঁর পত্নীতলায় ভটভটির সাথে সংঘর্ষে পিকআপ চালক নিহত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় ভটভটি ও পিকআপের সংঘর্ষে পিকআপ চালক জসিম(৩৭) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে নজিপুর-বদলগাছী সড়কের খিরসিন মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জসিম নেত্রকোনা জেলার বারহাট্টা থানার চিচড়াকান্দা চরপাড়া গ্রামের আলী উছমানের ছেলে।

পত্নীতলা ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, নজিপুর থেকে বদলগাছী যাওয়ার পথে একটি ভটভটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপ চালক জসিম গাড়ির ভেতরেই আটকা পড়েন। খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাশেদুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পত্নীতলা থানা পুলিশ জানায়, মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে ও নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

এলাকা: নওগাঁ পত্নিতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর পত্নীতলায় ভটভটির সাথে সংঘর্ষে পিকআপ চালক নিহত

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার