Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর পত্নীতলায় হত্যা মামলার আসামি গ্রেফতার

BN DESK
02 September 2026, 12:07 PM পড়তে ১ মিনিট
নওগাঁর পত্নীতলায় হত্যা মামলার আসামি গ্রেফতার

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি হান্নানকে জেলার সাপাহার থানা সদর সাপাহার বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। আজ মঙ্গলবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গতকাল সোমবার বিকেলে র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল সাপাহার বাজার এলাকা থেকে পত্নীতলা থানার হত্যা মামলার এজাহারনামীয় আসামি হান্নান আলীকে (৩২) গ্রেফতার করেছে। সে উপজেলার গোপীনগর হটাৎপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, গত ২৭ মার্চ পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর (পানবোরাম) এলাকায় জহুরুল ইসলামের দখলীয় সম্পত্তিতে আম গাছ রোপণ করাকে কেন্দ্র করে মারপিটে জহুরুল ইসলামসহ ৮/১০ জন গুরুতর আহত হন। পরে গত ৮ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলামের মৃত্যু হয়।

এঘটনায় জহুরুল ইসলামের পুত্রবধূ ফেন্সি খাতুন বাদি হয়ে পত্নীতলা থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে গত সোমবার বিকেলে সাপাহার বাজার এলাকা থেকে হান্নান আলীকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে। একইসাথে অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানায় র‌্যাব।

এলাকা: নওগাঁ পত্নিতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর পত্নীতলায় হত্যা মামলার আসামি গ্রেফতার

B
BN DESK | 08 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার