Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর পাঁচটি আসনে বিএনপি ও একটিতে জামায়াত জয়ী

BN DESK
13 February 2026, 11:14 PM পড়তে ১ মিনিট

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় উৎসব, আনন্দমুখর, সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে বৈষম্যহীন নতুন বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচ আসনেই বিএনপি ও একটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। ভোটকে কেন্দ্র করে পুরো জেলাকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে রেখেছিলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলার ৬টি আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দি¦তা করেন। জেলায় মোট ভোটার ছিলো ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন এবং নারী ভোটার ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার মোট ২১ জন। নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) ভোটকেন্দ্র ১৬৬টি।

সব কেন্দ্রের ফলাফল অনুযায়ী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোহা. মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন।

নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনে মোট ১২৪টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীকে মো. এনামুল হক ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট।

নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনে মোট ১২৪টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী মো. ফজলে হুদা বাবুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৮৩৮ ভোট পেয়েছেন।

নওগাঁ-৪ (মান্দা) আসনে ১১৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ডা. ইকরামুল বারী টিপু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৮১৪ ভোট।

নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে ১১৮টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আবু সাদাত মো. সায়েম ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩ হাজার ২৩৬ ভোট পেয়েছেন।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে ১১৫টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে শেখ মো. রেজাউল ইসলাম রেজু ১ লাখ ৮হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৯৫ হাজার ৮৮৬ ভোট পেয়েছেন।

এলাকা: নওগাঁ নওগাঁ সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর পাঁচটি আসনে বিএনপি ও একটিতে জামায়াত জয়ী

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার