Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর পোরশায় আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

BN DESK
06 February 2026, 08:17 PM পড়তে ১ মিনিট

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় সারাইগাছী-আড্ডা সড়কের মোশানতলা মোড়ে মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের সদস্য দুরুল হোদাকে(৫৫) গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গোমস্তাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার জশৈল গ্রামের মৃত তৈমুর আলীর ছেলে।

জানা যায়, গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় পোরশা উপজেলার মোশানতলা মোড়ে একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় পোরশা থানায় একটি মামলা হয়। নওগাঁ জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায়, তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহযোগিতায় তাকে গ্রেফতার করে থানা পুলিশ। এসময় তার বাড়ি থেকে ডাকাতিতে লুন্ঠিত একটি স্মার্টফোন, সাড়ে ৪ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি দা, ১টি হাতুড়ি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় ৬ জনের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এলাকা: নওগাঁ পোরশা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর পোরশায় আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

B
BN DESK | 06 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার