Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু

BN DESK
01 September 2026, 08:28 PM পড়তে ১ মিনিট
নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমদাদুল হক এমানী (৪৫) নামের এক ইউপি সদস্যের (মেম্বার) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মর্শিদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ও সরিয়ালা গ্রামের মৃত কিনা সরকারের ছেলে।

জানা গেছে, এমদাদুল হক এমানী গতকাল মঙ্গলবার সকাল ৯টায় এলাকার জামিলকুড়ি নামক স্থানে তার নিজ মালিকানাধীন পানির মটরের মেইন সুইচ বন্ধ না করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকা: নওগাঁ পোরশা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার