Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর পোরশায় যুবকের আত্মহত্যা

BN DESK
04 September 2026, 10:39 PM পড়তে ১ মিনিট

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় গলায় ফাঁস দিয়ে প্রশান্ত বর্মন বিশু (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের রনাইল চোরাপাড়া গ্রামের বজেনের ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাতে গ্রামের পাশের একটি আম বাগানের গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সে। 

জানা গেছে, সকলের অজান্তে রাতে সে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুজির পর সকালে গ্রামের পাশের একটি আম বাগানের গাছের ডালে ঝুলতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছি। 

 

 

এলাকা: নওগাঁ পোরশা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর পোরশায় যুবকের আত্মহত্যা

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার