Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় আদিবাসী নেতা নিহত

BN DESK
14 May 2026, 09:25 PM পড়তে ১ মিনিট

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির চাপায় রামলাল কেরকাটা (৪৩) নামের এক আদিবাসী নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার কাঠপুকুরিয়া গ্রামের মৃত রূপচানের ছেলে।

জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় রামলাল কেরকাটা নওগাঁ সদর হতে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় উপজেলার ছাওড় বরেন্দ্র উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছিলে পিছন দিক থেকে আসা একটি বড় ভটভটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে ভটভটির চাকায় পিষ্ট হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, এ ব্যাপারে থানাায় একটি মামলা হয়েছে এবং ভটভটি থানা হেফাজতে রয়েছে। 

 

এলাকা: নওগাঁ পোরশা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় আদিবাসী নেতা নিহত

B
BN DESK | 14 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার