Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর বদলগাছীতে কীট নাশকের দোকানে দোকানে চুরি

BN DESK
02 September 2026, 07:56 AM পড়তে ১ মিনিট
নওগাঁর বদলগাছীতে কীট নাশকের দোকানে দোকানে চুরি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলা সদরে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীররাতে বদলগাছী উপজেলা চত্বরে অবস্থিত খাদ্য গুদামের সামনে সার্থক ট্রেডার্স নামে একটি দোকানে চুরির ঘটনাটি ঘটে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোকানের পেছনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। ভিতরে ঢুকে দরজার তালা ভেঙে কীটনাশক নিয়ে যায় তারা। দোকানের ম্যানেজার জাহিদুল ইসলাম জানান, আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে দোকান খুলে দেখতে পান দোকান ঘরের সবকিছু তছনছ। এরপর দোকানের গোডাউনের পূর্বদিকের দেয়ালে কাটা অংশ দেখতে পান।

ওই দিক দিয়েই চোরেরা প্রবেশ করে মূল্যবান কীটনাশক নিয়ে গেছে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

এলাকা: নওগাঁ বদলগাছী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর বদলগাছীতে কীট নাশকের দোকানে দোকানে চুরি

B
BN DESK | 29 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার