Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর বদলগাছীতে পেট্রোলবোমা উদ্ধার 

BN DESK
11 February 2026, 06:43 PM পড়তে ১ মিনিট

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী আক্কেলপুর সড়কে ঝাড়ঘরিয়া গ্রামে ধোপের দোকানের পাশে পেট্রোল বোমা উদ্ধার করে র‌্যাব। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে এক অভিযান চালিয়ে ঝাড়ঘরিয়া গ্রামের সম্পদ সরকারের দোকানের পাশে এই পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

সম্পদ সরকারের স্ত্রী বিউটি বেগম জানান, আমরা রাতে দোকানেই থাকি। ভোর ৬টায় ৪ জন মোটরসাইকেলে এসে দোকানের পূর্বপাশে সুড়ঙ্গের ভিতর বস্তা রেখে চলে যায়। কি রাখলেন? কে আপনারা? জানতে চাইলে দোকানদারকে ধমক দিয়ে বলে তারা প্রশাসনের লোক চুপ থাকেন বলে তারা চলে যায়।

খবর পেয়ে ডিএডি আশরাফুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের ৮ সদস্যের একটি টিম ঘটনাস্থলে এসে ককটেল উদ্ধার করে। বস্তার মধ্যে একটি কার্টনে ৫টি বোতল, ৪টি কৌটা ছিল। বোতল এবং কৌটার মুখগুলো মোড়ানো ছিল।

তথ্যসংগ্রহকালে বদলগাছী থানা অফিসার ইনচার্জ ও বিজিবি সদস্য উপস্থিত হয়ে সেগুলো ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটানো হয়। থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, উদ্ধারকৃত বোতল, কৌটা এগুলো মূলত ককটেল সাদৃশ্য। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।

এলাকা: নওগাঁ বদলগাছী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর বদলগাছীতে পেট্রোলবোমা উদ্ধার 

B
BN DESK | 11 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার