Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর বদলগাছীতে বিভিন্ন কোম্পানির লেবেল ব্যবহার করে তৈরি নকল শিশুখাদ্য জব্দ

BN DESK
02 September 2026, 08:09 AM পড়তে ১ মিনিট
নওগাঁর বদলগাছীতে বিভিন্ন কোম্পানির লেবেল ব্যবহার করে তৈরি নকল শিশুখাদ্য জব্দ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে বিভিন্ন কোম্পানির লেবেল ব্যবহার করে প্যাকেটজাত নকল শিশুখাদ্য তৈরির অভিযোগে লক্ষাধিক টাকার মালামাল জব্দ করে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআই নওগাঁর অভিযোগে উপজেলার পয়নারী গ্রামে আইভি খানমের বাসায় সহকারী কমিশনার (ভূমি) মোসা. আতিয়া খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় চালানো অভিযানে লক্ষাধিক টাকার প্যাকেটজাত নকল শিশুখাদ্য ও উৎপাদন সামগ্রী জব্দ করা হয়। সেইসাথে বিভিন্ন কোম্পানির নামে নকল লেবেল হাইস্পোর্টস ১ বক্স, কোয়ালিটি সেভেন আপ ২ রিল, রোবো ২.৫ রিল, হাইস্প্রিড ২ রিল, ম্যানগো ৪ রিল লেবেল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।

 

এলাকা: নওগাঁ বদলগাছী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর বদলগাছীতে বিভিন্ন কোম্পানির লেবেল ব্যবহার করে তৈরি নকল শিশুখাদ্য জব্দ

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার