Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর বদলগাছীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

BN DESK
02 September 2026, 08:04 AM পড়তে ১ মিনিট
নওগাঁর বদলগাছীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে উপজেলার বেগুন জোয়ার এলাকা থেকে ১৪ কেজি ৪শ’ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী সোহরাব হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ বুধবার (৯ জুলাই) বেলা ১১:২০ মিনিটে র‌্যাব-৫ জয়পুরহাট এর একটি টিম অভিযান চালিয়ে বেগুন জোয়ার এলাকা থেকে গাঁজাসহ সোহরাব হোসেনকে গ্রেফতার করে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সূত্র নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বেগুন জোয়ার গ্রামের আলী মন্ডলের ছেলে সোহরাব হোসেন দীর্ঘ দিন থেকে গাঁজার ব্যবসা চালিয়ে আসছে। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ব্যবসা করছে। র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল তার ব্যবসায়ের গতিবিধির লক্ষ্য রাখতে শুরু করে।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (৯ জুলাই) গাঁজা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয় এবং সে স্বীকারোক্তি দেয় বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়।

এলাকা: নওগাঁ বদলগাছী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর বদলগাছীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার