Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর মহাদেবপুরে গৃহবধূর আত্মহত্যা

BN DESK
02 September 2026, 12:02 PM পড়তে ১ মিনিট
নওগাঁর মহাদেবপুরে গৃহবধূর আত্মহত্যা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ মহাদেবপুরে এক বছরের শিশু সন্তানকে বিছানায় রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আসমা খাতুন (২৩) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা মাদ্রাসা পাড়ায়। নিহত আসমা বামনসাতা মাদ্রাসা পাড়ার মো. জাকারিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, জাকারিয়া বগুড়ায় একটি অটো রাইস মিলে কাজ করার কারণে সেখানেই থাকতেন।

গৃহবধূ আসমা তার শিশু সন্তানকে নিয়ে গ্রামে শ্বশুর-শাশুড়ির সাথে থাকতেন। গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটির কান্না শুনে আসমার শাশুড়ি তাকে ডাকতে থাকেন। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত আসমাকে দেখতে পান। পাশেই বিছানার উপর এক বছরের শিশুটি কান্নাকাটি করছিল। খবর পেয়ে সকালে তার স্বামী জাকারিয়া বাড়িতে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এলাকা: নওগাঁ মহাদেবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর মহাদেবপুরে গৃহবধূর আত্মহত্যা

B
BN DESK | 11 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার