Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর মহাদেবপুরে ধান কেনা বন্ধ করে ব্যবসায়ীদের প্রতিবাদ

BN DESK
07 October 2025, 03:04 AM পড়তে ১ মিনিট
নওগাঁর মহাদেবপুরে ধান কেনা বন্ধ করে ব্যবসায়ীদের প্রতিবাদ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে মজুদ বিরোধী অভিযান পরিচালনায় দু’টি রাইস মিলে জরিমানা ও দুই ব্যক্তিকে কারাদন্ড দেওয়ার ঘটনায় ধান কেনা বন্ধ করে অভিনব প্রতিবাদ জানিয়েছে মিল মালিক ও ব্যবসায়ীরা। উপজেলার বৃহৎ ধানের হাট ছাতুনতলীতে আজ সোমবার (৩০ জুন) সকাল থেকে ধান কেনা বন্ধ রাখেন মিল মালিকসহ ব্যবসায়ীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন এ হাটে ধান বিক্রি করতে আসা কয়েকশ’ কৃষক।

এসময় ধান বিক্রি করতে না পেরে যে গাড়িতে করে ধান নিয়ে এসেছিল সে গাড়িতেই ধান ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হন কৃষকরা। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে কৃষকদের। এতে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন ওইসব কৃষকরা।

অন্যদিকে মিল মালিক আলমগীর হোসেন, মো. আয়নুল হক, ব্যবসায়ী এনামুল হক, মকবুল হোসেনসহ আরও অনেকে অভিযোগ করে বলেন, যেহেতু অতিরিক্ত ধান-চাল মজুদ রাখার অভিযোগে অভিযান চালিয়ে জেল ও জরিমানা গুনতে হচ্ছে তাদের সে কারণে ধান কেনা বন্ধ রেখেছেন তারা।

তারা দাবি করেন, দেশের সর্ববৃহৎ আমের এলাকা হওয়ায় আম পরিবহনের কারণে পরিবহন সংকটে সময়মত ধান-চাল সরবরাহ করতে না পারায় তাদের মজুদ কিছুটা বেড়েছে। এ মজুদ শেষ না হওয়া পর্যন্ত ধান কিনবেন না বলে সিদ্ধান্ত নেন মিল মালিক ও ব্যবসায়ীরা।

পরে কৃষকদের চাপে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর কিছু কিছু ধান কিনতে শুরু করেন ব্যবসায়ী ও মিল মালিকরা। উল্লেখ্য যে, মহাদেবপুরসহ সারাদেশে আকস্মিকভাবে চালের দাম বৃদ্ধি পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার গতকাল রোববার বিকেলে দু’টি রাইস মিলে মজুদ বিরোধী অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানাসহ ওই ২ মিলের ম্যানেজারদের ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান।

এরই প্রতিবাদে মিল মালিকরা ধান না কেনার সিদ্ধান্ত নেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে মিল মালিক ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে।

এলাকা: নওগাঁ মহাদেবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর মহাদেবপুরে ধান কেনা বন্ধ করে ব্যবসায়ীদের প্রতিবাদ

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার