Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর মান্দায় গাঁজা-ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

BN DESK
02 September 2026, 12:08 PM পড়তে ১ মিনিট
নওগাঁর মান্দায় গাঁজা-ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় বিপুল পরিমাণ গাঁজা, ফেনসিডিল ও দেশীয় অস্ত্রসহ আলম ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার গণেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল। তিনি উত্তর শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে।

র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উত্তর শ্রীরামপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় মাদক বেচাকেনার প্রস্তুতিকালে আলম ইসলামকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেনসিডিল, চারটি রাম দা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাকে মান্দা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে র‌্যাব। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, আটককৃত আলম ইসলামকে আদালতের মাধ্যমে আজ সোমবার (১৮ আগস্ট) নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এলাকা: নওগাঁ মান্দা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর মান্দায় গাঁজা-ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার