Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর মান্দায় ট্রাক দুর্ঘটনায় হেলপার নিহত

BN DESK
09 October 2025, 10:06 PM পড়তে ১ মিনিট
নওগাঁর মান্দায় ট্রাক দুর্ঘটনায় হেলপার নিহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাককে পেছন থেকে পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯ টার দিকে মান্দা উপজেলার ১৪ মাইল ফিলিং স্টেশন এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম শ্রাবণ মোল্লা (২১)। তিনি রাজশাহীর পবা উপজেলার দিয়াড়ি গ্রামের রিপন মোল্লার ছেলে। শ্রাবণ পাথর বোঝাই ট্রাকটির সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শী মাহবুর রহমান জানান, বালুবোঝাই একটি ট্রাক পেট্রোল পাম্পের সামনের সড়কে দাঁড়িয়ে ছিল। ট্রাকচালক প্রকৃতির ডাকে সাড়া দিতে ট্রাক থেকে নেমে যান।

ওই সময় নওগাঁ থেকে রাজশাহী অভিমুখে যাওয়া পাথর বোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পাথরবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার শ্রাবণ মোল্লার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পাথর বোঝাই ট্রাকটির চালক পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: নওগাঁ মান্দা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর মান্দায় ট্রাক দুর্ঘটনায় হেলপার নিহত

B
BN DESK | 27 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার