Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর মান্দায় পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

BN DESK
02 September 2026, 12:03 PM পড়তে ১ মিনিট
নওগাঁর মান্দায় পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (২৯ জুন) সকাল ১০টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাদেকুল ইসলাম মোল্লা (৫৬)। তিনি মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের বিনয়বাজার পূর্ব পাড়া গ্রামের আমির উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার (২৯ জুন) সকালে সাদেকুল ইসলাম সতিহাট এলাকা থেকে বাইসাইকেলে করে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। পথে নীলকুঠি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাকে সামনাসামনি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: নওগাঁ মান্দা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর মান্দায় পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার