Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর মান্দায় বাড়িতে তান্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ মোটরসাইকেলে আগুন

BN DESK
04 September 2026, 11:13 PM পড়তে ১ মিনিট

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার মুক্তিযোদ্ধা মোমরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আকরাম হোসেনের বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা স্বর্ণালঙ্কার ও টাকা লুটসহ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে একটি মোটরসাইকেল। আজ শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় প্রতিপক্ষের লোকজনের মারধরে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আকরাম হোসেন (৪৮), তার স্ত্রী তোহুরা বেগম (৪৪) ও খালাতো বোন শান্ত বেগম (৩৫) এবং ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক এনামুল হক (৪০) আহত হন। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তোহুরা বেগম ও শান্ত বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী আকরাম হোসেন বলেন, প্রতিবেশি এক ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ির বাইরে আসা মাত্রই স্থানীয় বাসিন্দা ময়েজ উদ্দিন আমার ওপর অতর্কিত হামলা করে। এসময় স্ত্রী তোহুরা বেগম ও খালাতো বোন শান্ত বেগম আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাদের বেধড়ক মারধর করা হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সহায়তা কামনা করি।

আকরাম হোসেন অভিযোগ করে বলেন, এ সময় প্রতিপক্ষের ময়েজ উদ্দিন ও আল মামুনের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ৪০ থেকে ৫০ জন ভাড়াটিয়া লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলাকারীরা টিভি, ফ্রিজ, কম্পিউটারসহ ঘরের সব আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দেয়। একইসাথে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও সাড়ে ৭ লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং আমার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

আহত শিক্ষক এনামুল হক বলেন, প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলার কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডে অভিযোগ দেওয়া হয়েছিল। এসব বিষয়ে গতকাল বৃহস্পতিবার শিক্ষাবোর্ডে উভয়পক্ষের শুনানি ছিল। শুনানিতে অংশ নেওয়ার জন্য প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীসহ ম্যানেজিং কমিটির সদস্যরা শিক্ষাবোর্ডে গিয়েছিলেন।

শিক্ষক এনামুল হক অভিযোগ করেন, শিক্ষাবোর্ড থেকে ফেরার পথে রাজশাহী পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সামনে একদল সন্ত্রাসী আমাদের পথরোধসহ অপহরণ করে নিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ আমাদের উদ্ধার করে। এ ঘটনায় রাজশাহীর বোয়ালিয়া থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শিক্ষক আকরাম হোসেনের বাড়িতে হামলা চালায়।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোরশেদ আলম বলেন, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: নওগাঁ মান্দা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর মান্দায় বাড়িতে তান্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ মোটরসাইকেলে আগুন

B
BN DESK | 11 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার