Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর মান্দায় শিশু জান্নাতের যাওয়া হলো না নানাবাড়ি 

BN DESK
10 October 2025, 07:41 PM পড়তে ১ মিনিট
নওগাঁর মান্দায় শিশু জান্নাতের যাওয়া হলো না নানাবাড়ি 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় চার্জারভ্যানে করে নানার বাড়ি যাচ্ছিল আড়াই বছরের শিশু আছিয়া আক্তার জান্নাত। কিন্তু পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ভ্যানটিকে ধাক্কা দিলে আছিয়া জান্নাত রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পলাশবাড়ি-পাঁজরভাঙ্গা সড়কের কশব ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া আক্তার জান্নাত মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের উত্তর চকরামপুর গ্রামের আকাশ হোসেন প্রামাণিকের মেয়ে।

এদিকে দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে পাঁজরভাঙ্গা বাজারের লোকজন চৌরাস্তার মোড়ে বেরিকেড দিয়ে সিএনজি চালিত অটোরিকশা ও তার চালক মিজানুর রহমানকে (৩৮) আটক করে। আটক মিজানুর রহমান রাজশাহীর মোহনপুর উপজেলার বেড়াবাড়িয়া খামারপাড়া গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনার পর ঘাতক সিএনজিচালিত অটোরিকশা ও তার চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এলাকা: নওগাঁ মান্দা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর মান্দায় শিশু জান্নাতের যাওয়া হলো না নানাবাড়ি 

B
BN DESK | 17 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার