Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর মান্দায় ৩ দোকানে চুরি 

BN DESK
02 September 2026, 08:29 PM পড়তে ১ মিনিট

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় শাটার কেটে তিনটি দোকানে  চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার জোতবাজার এলাকায় এ ঘটনা ঘটে। একই রাতে পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- আব্দুর রশীদের হার্ডওয়ারের দোকান, গৌতম কুমারের স্বর্ণের দোকান এবং জয়নাল আবেদীনের কাপড়ের দোকান। ব্যবসায়ীদের দাবি, চোরেরা এসব দোকান থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল ও অর্থ নিয়ে গেছে।

ঘটনার বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এলাকা: নওগাঁ মান্দা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর মান্দায় ৩ দোকানে চুরি 

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার