রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পরে বাবু প্রামাণিক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার (১৬ আগস্ট) সকাল আনুমানিক পৌনে ৯টায় রেলওয়ে স্টেশনের উত্তরপাশে এঘটনা ঘটে। এঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহত বাবু প্রামাণিক নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া উত্তরপাড়া গ্রামের মৃত সমশের আলীর ছেলে। তিনি পেশায় একজন চা বিক্রেতা ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা সান্তাহার রেলওয়ে থানা পুলিশের এসআই মাহফুজ নিহত বাবু প্রামাণিকের পরিবারের বরাদ দিয়ে জানান, আজ শনিবার (১৬ আগস্ট) সকালে বাবু প্রামাণিক রাণীনগর বাজারে কাজের কথা বলে বের হয়ে আসে। এরপর রাণীনগর রেলওয়ে স্টেশনের উত্তরপাশে লাইনের ওপর দিয়ে পার হচ্ছিলেন। এসময় চিলাহাটীগামী তিতুমির ট্রেন স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই নিহত হন। লাইন পার হবার সময় স্থানীয় লোকজন অনেক ডাকাডাকি করেও শুনতে না পাওয়ায় ট্রেনের নিচে কাটা পরেন। এঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
BN DESK
02 September 2026, 12:00 PM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ধার-দেনা করে শুরু, পোনাচাষি আব্দুর রশীদ এখন কোটিপতি
নওগাঁয় নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
বগুড়ায় থানা হেফাজত থেকে পালানো আসামি গ্রেফতার
বগুড়ার গাবতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত