Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর রাণীনগরে দুই পুলিশ কর্মকর্তাকে লাঞ্চিত

BN DESK
05 September 2026, 12:33 AM পড়তে ১ মিনিট

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানাপুলিশ মাদক বিরোধী অভিযান চলাকালে দুই পুলিশ কর্মকর্তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিজয়কান্দি বড়বড়িয়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই পুলিশের পক্ষ থেকে তিন জনসহ অজ্ঞাতনামা আরো ৭/৮জনকে আসামি করে রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়। এঘটনায় রাতভর পুলিশি অভিযান পরিচালনা করলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

রাণীনগর থানার এসআই রতন কুমার জানান, গতকাল বৃহস্পতিবার রাতে বিভিন্ন টিমে ভাগ হয়ে উপজেলা জুরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এমন সময় তিনি এএসআই ওবাইদুর রহমানকে সাথে নিয়ে রাত অনুমান ৯টায় উপজেলার বিজয়কান্দি এলাকায় অভিযানে যান। বিজয়কান্দি অস্থায়ী রেলগেট এলাকায় পৌঁছলে ওই জায়গায় মোটরসাইকেল রেখে ৩ জন লোক দাঁড়িয়ে আছে দেখতে পেয়ে তাদেরকে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করা শুরু করলে আশিক(২৩) নামের এক যুবক নাম ঠিকানা বলতে অস্বীকৃতি জানিয়ে আমাদের সাথে তর্কে জড়িয়ে যায়।

এরপর আশিক হোসেন তার মায়ের কাছে ফোন দিয়ে লোকজনকে সাথে নিয়ে আসতে বলে। এর কিছু পর তার মা চায়না বেগম(৫০) বেশ কিছু লোকজন নিয়ে এসে তাদেরকে ঘেরাও করে এবং চোর বলে আখ্যায়িত করে মোবাইলে ভিডিও ধারণ করতে থাকে।

এক পর্যায়ে আশিক ও তার মা চায়না বেগমসহ বেশ কিছু লোকজন তাদেরকে কিল-ঘুষিসহ শারীরিক ভাবে লাঞ্চিত এবং ‘মব’ সৃষ্টি করে জনতাকে উসকে দিয়ে শারীরিক ভাবে লাঞ্চিত করেছে। আশিক উপজেলার বিজয়কান্দি (বড়বড়িয়া) গ্রামের কেয়ারব সোনারের ছেলে।  

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা শিকার করে বলেন, সম্প্রতি বিজয়কান্দি গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকায় চোর ধরতে এবং মাদক কারবারিদের ধরতে গতকাল বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল।

অভিযানকালে বিজয়কান্দি রেলক্রসিং এলাকায় পুলিশের কাজে বাধা দেয়াসহ দুই কর্মকর্তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করেছে। এঘটনায় আশিক ও তার মা চায়না বেগমসহ এজাহার নামীয় ৩জন এবং অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করে রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে। তবে রাতভর অভিযান চালিয়েও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এলাকা: নওগাঁ রাণীনগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর রাণীনগরে দুই পুলিশ কর্মকর্তাকে লাঞ্চিত

B
BN DESK | 23 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার