Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর রাণীনগরে দেড়লাখ টাকার সিগারেট চুরি

BN DESK
05 September 2026, 12:34 AM পড়তে ১ মিনিট

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাহাজুল ইসলামের পাইকারি দোকানের চালের টিন কেটে প্রায় দেড় লাখ টাকার সিগারেট চুরির ঘটনা ঘটেছে। গত রোববার রাতে উপজেলার আবাদপুকুর বাজার চারমাথা এলাকায় ওমর সুপার মার্কেটে মেসার্স সাহাজুল ট্রেডাস নামক দোকানে চুরির ঘটনাটি ঘটে। গতকাল সোমবার দুপুরে এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়।

দোকান মালিক সাহাজুল ইসলাম জানান, প্রতিদিনের তা ক্রয়-বিক্রয় শেষে রাত আনুমানিক ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সোমবার সকালে দোকান খুলে দেখতে পান দোকানের মালপত্র এলোমেলো হয়ে পরে আছে। চালের টিন খুলে চোরেরা প্রবেশ করে দোকানে থাকা বেনসন, গোল্ড লিফ ও স্টার সিগারেটসহ বিভিন্ন ব্রান্ডের প্রায় দেড় লাখ টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তসহ জরিতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এলাকা: নওগাঁ রাণীনগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর রাণীনগরে দেড়লাখ টাকার সিগারেট চুরি

B
BN DESK | 19 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার