Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

BN DESK
05 September 2026, 12:31 AM পড়তে ১ মিনিট

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭জনকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ বুধবার (২০ মে) আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গতকাল মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় আবাদপুকুর বাজার চারমাথা এলাকায় মেসার্স সাহাজুল ট্রেডার্সের পাইকারী দোকানে চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে উপজেলার কালীগ্রামের জামাল উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম এবং গরু চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে পূর্ব বালুভরা গ্রামের খালেকের ছেলে এনামুল হককে গ্রেফতার করা হয়।

একই রাতে উপজেলার পারইল গ্রামের ইয়াছিন আলীর ছেলে শফিকুল ইসলাম ও ভবানীপুর গ্রামের মোসারব হোসেনের ছেলে জহুরুল ইসলামকে মোট ৪৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ আটক করা হয়। এছাড়া উপজেলার চকবলরাম গ্রামের আজাহার আলী ও তার স্ত্রী রহিমা বিবি এবং পশ্চিম বালুভরা গ্রামের দুলাল হোসেনের ছেলে লিটনকে আদালতের পরোয়ানা অনুয়ায়ী গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে জহুরুল ও শফিকুলের বিরুদ্ধে পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে গ্রেফতারকৃত মোট ৭জনকে আজ বুধবার (২০ মে) আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এলাকা: নওগাঁ রাণীনগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

B
BN DESK | 21 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার