রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতা ও ইউপি সদস্য স্বপন দেবনাথকে (৪০) গ্রেফতার করেছে। গতকাল সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার স্বপন দেবনাথ উপজেলার শিয়ালা গ্রামের বেল্লাগোপাল দেবনাথের ছেলে। তিনি একডালা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য এবং একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বলে পুলিশ জানিয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো: রায়হান জানান, গত বছরের আগস্টে বিএনপির পার্টি অফিসে হামলা ভাঙচুুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন।
দায়েরকৃত মামলায় স্বপন দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ মঙ্গলবার (১ জুলাই) আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।