Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমাণ আদালতের হানা যুবকের কারাদন্ড

BN DESK
07 April 2026, 12:59 AM পড়তে ১ মিনিট

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মাদকের আসরে হানা দিয়ে সুজন(৩০) নামে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে কারাদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাত ৯টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুজনকে নেশাগ্রস্থ অবস্থায় আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সুজন ওই গ্রামের মজিবর রহমানের ছেলে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, সুজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এলাকা: নওগাঁ রাণীনগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমাণ আদালতের হানা যুবকের কারাদন্ড

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার