Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর রাণীনগরে ১৭ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

BN DESK
08 September 2026, 01:20 AM পড়তে ১ মিনিট
নওগাঁর রাণীনগরে ১৭ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : শস্যভান্ডার খ্যাত নওগাঁর রাণীনগরে চলতি রোপা-আমন মৌসুমে প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর ইরি ধান কাটা মাড়াইয়ের পর প্রত্যন্ত জনপদে আবাদ যোগ্য জমিগুলো বৃষ্টির অভাবে পরে ছিলো।

তাই স্থানীয় চাষিরা মাঠ শুকিয়ে থাকার কারণে রোপা-আমন ধান লাগানোর জন্য প্রতি বছরের ন্যায় এবার মাঠে নামতে পারেনি। আষাঢ়ের বৃষ্টি নামার সাথে সাথে উপজেলার ৮ টি ইউনিয়নের মাঠে মাঠে রোপা-আমন ধান লাগানোর জন্য চাষিরা হাল চাষ শুরু করেছে। ইতোমধ্যে প্রায় ৯শ’ হেক্টর বীজতলা তৈরি হয়েছে। কৃষকরা বলছেন, আমন ধান কেটে ঘরে তুলে ওই জমিতে আলু, সরিষা আবাদ করবেন এমন লক্ষ্য নিয়ে চাষিরা জমি প্রস্তুত করছে।

জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নের চাষযোগ্য প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে স্বল্প পরিসরে ধান লাগানো শুরু হয়েছে। আমন ধান কেটে ঘরে তোলার পর কৃষকরা মাঠে আলু, সরিষাসহ বিভিন্ন প্রকার রবিশষ্য আবাদের লক্ষ্য নিয়ে আগাম জাতের ধান ব্রি ধান ৯০, বিনা ১৭, ব্রি ৭৫, স্বর্ণা-৫, পাইজামসহ বিভিন্ন জাতের ধান লাগানোর প্রস্তুতি নিচ্ছে চাষিরা।

রাণীনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, চলতি মৌসুমে প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৯শ’ হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছে। এর পরিমাণ আরো বৃদ্ধি পাবে। আবহাওয়া অনুকূলে থাকলে ধান চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারে বলে জানান তিনি।

এলাকা: নওগাঁ রাণীনগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর রাণীনগরে ১৭ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

B
BN DESK | 11 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার