Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর সাপাহারে ভয়াবহ অগ্নিকান্ডে চার পরিবারের সর্বস্ব ভস্মীভূত

BN DESK
02 September 2026, 12:07 PM পড়তে ১ মিনিট
নওগাঁর সাপাহারে ভয়াবহ অগ্নিকান্ডে চার পরিবারের সর্বস্ব ভস্মীভূত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার কাঁড়িয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে।

সাপাহার উপজেলার সীমান্তবর্তী পাতাড়ী ইউনিয়নের কাঁড়িয়াপাড়া গ্রামের ভুক্তভোগী মওলানা মো. আলতাব হোসেন জানান, প্রতিদিনের মত গতকাল শুক্রবার দিবাগত রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটায় তার বাড়ির চালে অগ্নিকান্ডের সৃষ্টি হয়।

এসময় আগুনে মুহূর্তে তার নিজের ও তিন ছেলে আতিক বাবু, মেসবাউল হক, সাখাওয়াত হোসেনের ঘরবাড়ি, আসবাবপত্র, শস্য, কাপড়, হাঁস-মুরগী, টাকাসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, তাৎক্ষণিকভাবে সাপাহার ফায়ার সার্ভিস অফিসে জানানো হলে তাদের একটি দল এলাকায় যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে যেতে পারেননি।

এলাকা: নওগাঁ সাপাহার
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর সাপাহারে ভয়াবহ অগ্নিকান্ডে চার পরিবারের সর্বস্ব ভস্মীভূত

B
BN DESK | 23 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার