Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর সাপাহারে মামার মারপিটে ভাগ্নে নিহত

BN DESK
07 September 2026, 05:28 PM পড়তে ১ মিনিট

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ভাই-বোনের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মামাদের মারপিট ও কোদালের কোপে ভাগ্নে শফিকুল ইসলাম (৪৭) নিহত হয়েছেন। 

সাপাহার থানায় নিহত শহিদুল ইসলামের বিধবা মা বইফুল খাতুনের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সাপাহার উপজেলার গোয়ালা খরিবোনা গ্রামের মজিবুর ও মতিবুর ইসলামের সাথে তাদের বোন বইফুল খাতুনের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ এবং মামলা-মোকদ্দমা চলে আসছিল। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) শফিকুল ইসলাম পার্শ্ববর্তী দিঘিরহাট থেকে অটোভ্যান নিয়ে রাত ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গোয়ালা লক্ষ্মীতলা নামক স্থানে মামা মজিবুর ও মতিবুলের লোকজন রাস্তার পাশে আমবাগানে ওত পেতে বসে থাকে। শহিদুল ওই স্থানে পৌঁছালে রাস্তায় বাঁশের বেরিকেড দিয়ে পথরোধ করে তাকে বেদম মারপিট এবং মামা মজিবুরের হুকুমে তাদের লোকজন কোদল দিয়ে শহিদুলর মাথায় আঘাত করে। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শহিদুল মারা যান। এ ঘটনায় আজ বুধবার (৪মার্চ) শহিদুলের মা বাদি হয়ে ১৮ জনকে আসামি করে সাপাহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

সাপাহার থানার অফিচার্জ ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের মা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ চারজনকে গ্রেফতার করে নওগাঁ আদালতে পাঠিয়েছে বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

 

এলাকা: নওগাঁ সাপাহার
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর সাপাহারে মামার মারপিটে ভাগ্নে নিহত

B
BN DESK | 04 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার