Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর সাপাহারে মারপিটে বৃদ্ধা নিহত

BN DESK
02 September 2026, 07:56 AM পড়তে ১ মিনিট
নওগাঁর সাপাহারে মারপিটে বৃদ্ধা নিহত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সামান্য একটি স্টীলের বাটিকে কেন্দ্র্র করে সাপাহারে কেতামুন বিবি (৭১) নামের এক নারীকে হত্যা করা হয়েছে। নিহত কেতামুন বিবি সাপাহার উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মৃত দসির উদ্দীনের স্ত্রী। ঘটনার বিবরণে জানা গেছে, ওই গ্রামের মৃত দসির উদ্দীনের স্ত্রী কেতামুন ও একই গ্রামের আনারুল ইসলামের স্ত্রী আম্বেরা খাতুন আপন দুই বোন। কেতামুনের ছেলে ও আম্বেরা খাতুনের মেয়ের বিয়ে হওয়ায় দু’বোনের সম্পর্ক বিয়াইনে পরিণত হয়।

ঘটনাক্রমে কয়েকদিন পূর্বে আম্বেরা খাতুনের মেয়ে কেতামুনের ছেলেকে বিয়ে বিচ্ছেদের চিঠি পাঠালে গতকাল রোববার বিকেলে গ্রামেই তাদের মধ্যে বৈঠক বসে। বৈঠকে লেনদেনকৃত আসবাবপত্র ফেরত প্রক্রিয়ার সময় সামান্য একটি স্টীলের বাটিকে কেন্দ্র করে বিয়াইন দু’বোনের মধ্যে তর্ক বিতর্ক এবং হাতাহাতি শুরু হয়। এসময় বোন আম্বেরা, তার মেয়ে আসমা ও ছেলে মেহেদী হাসান মিলে কেতামুন খাতুনকে বেধড়ক মারপিট করতে থাকলে এক সময় কেতামুন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

এরপর তাকে রাতে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কেতামুনকে মৃত ঘোষণা করেন। গতকাল রোববার দিবাগত রাতেই কেতামুন বিবির বড় মেয়ে শাহদা খাতুন (৩৭) বাদি হয়ে সাপাহার থানায় হত্যা মামলা দায়ের জন্য একটি লিখিত এজাহার দাখিল করেন।

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য নিহতের লাশ নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: নওগাঁ সাপাহার
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁর সাপাহারে মারপিটে বৃদ্ধা নিহত

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার