Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁয় অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ডাদেশ

BN DESK
02 September 2026, 07:55 AM পড়তে ১ মিনিট
নওগাঁয় অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ডাদেশ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে এক কিশোরীকে অপহরণ মামলায় উজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ সোমবার (২৫ আগস্ট) নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ মামলার রায় দেন। রায়ে জরিমানার অর্থ অপহরণের শিকার ওই কিশোরীকে প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। কারাদণ্ডাদেশ প্রাপ্ত উজ্জল হোসেন জেলার মহাদেবপুর উপজেলার ব্যালট উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জুলাই সকাল সাড়ে ৫টার দিকে উজ্জল হোসেন বদলগাছী উপজেলার বারাতৈল গ্রামের নানীর বাড়ি থেকে ওই কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করে বোনের বাসায় নিয়ে আটক রাখে। পরে ওই কিশোরীর মা বদলগাছী থানায় অভিযোগ করলে পুলিশ কিশোরীকে উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে আসামি উজ্জল হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বাদী রাষ্ট্রপক্ষের সরকারী কৌঁশলী এ্যাডভোকেট রেজাউল করিম ও আসামি পক্ষে কৌঁশলি ছিলেন আশিক আল ইমরান হিল্লোল।

এলাকা: নওগাঁ নওগাঁ সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁয় অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ডাদেশ

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার