Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁয় খোলা বাজারে চাল-আটা বিক্রি শুরু

BN DESK
02 September 2026, 11:58 AM পড়তে ১ মিনিট
নওগাঁয় খোলা বাজারে চাল-আটা বিক্রি শুরু

নওগাঁ প্রতিনিধি : সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় শহরের তাজের মোড় বধির স্কুল সংলগ্ন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আমিনুল কবির, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মওলাসহ প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, শুক্রবার ও শনিবার ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিক্রি কার্যক্রম চলবে। এ কর্মসূচির আওতায় প্রতিজন ৫কেজি করে চাল ও আটা কিনতে পারবেন। প্রতিদিন ১২ জন ডিলারের মাধ্যমে পৌর এলাকার ১২টি পয়েন্টে ৯ মেট্রিক টন করে চাল-আটা বিক্রি করা হবে।

সরকার চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে খোলা বাজারে ও এমএস চাল-আটা বিক্রি শুরু করেছে। দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল ও এম এসে‘র চাল বিক্রি। উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ভোক্তাদের স্বস্তি দিতেই আজ সোমবার (২১ জুলাই) থেকেই প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে। কোন ডিলার এই কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: নওগাঁ নওগাঁ সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁয় খোলা বাজারে চাল-আটা বিক্রি শুরু

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার