Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁয় বৃদ্ধের মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

BN DESK
02 September 2026, 12:01 PM পড়তে ১ মিনিট
নওগাঁয় বৃদ্ধের মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে এক বৃদ্ধের মৃত্যু নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে জনমনে ব্যাপক জল্পনা কল্পনা। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার নবাবের তাম্বু গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের নূরুল ইসলাম (৭২) ওই রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গলায় দড়ি পেঁচানো অবস্থায় রাত ১টার দিকে জানালার সাথে বাঁধা তার লাশ পাওয়া যায়। এদিকে বেশ কিছুদিন থেকে নূরুল ইসলামের সাথে তার বড় ছেলে আব্দুল আজিজ বাবুর দ্বন্দ্ব চলে আসছিল।

সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে। আত্রাই থানার ওসি আব্দুল মান্নান বলেন, ঘটনার মোটিভ উদঘাটনে আমরা তৎপর রয়েছি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চার ছেলে ও দুই মেয়েকে থানায় নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

এলাকা: নওগাঁ আত্রাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁয় বৃদ্ধের মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার