Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁয় বোরো সংগ্রহ অভিযান শুরু

BN DESK
13 May 2026, 02:57 AM পড়তে ১ মিনিট

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা পর্যায়ে আভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। নওগাঁ জেলা খাদ্য বিভাগ আজ মঙ্গলবার (১২ মে) বেলা সাড়ে ৩টায় এ আনুষ্ঠানিকতার আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলু সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত বোরো সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: ফরহাদ খন্দকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়রা মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীন মাহমুদ, জেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি মো: মোতালেব হোসেন এবং শবনম মোস্তারী মুক্তি।

খাদ্য বিভাগের দেয়া তথ্য মোতাবেক, চলতি বোরো মৌসুমে সেদ্ধ চাল প্রতি কেজি ৪৯টাকা হিসেবে ৫০ হাজার ৭৯৬ মেট্রিক টন, আতব চাল প্রতি কেজি ৪৮ টাকা হিসেবে ৫ হাজার ৯৫৩ মেট্রিক টন, ধান প্রতি কেজি ৩৬ টাকা হিসেবে ২০ হাজার ২১৮ মেট্রিক টন এবং গম প্রতি কেজি ৩৬ টাকা হিসেবে ৩ হাজার ১৪৩ মেট্রিক টন সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এলাকা: নওগাঁ নওগাঁ সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁয় বোরো সংগ্রহ অভিযান শুরু

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার