Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁয় মাথায় আঘাত করে স্ত্রী হত্যা

BN DESK
02 April 2026, 04:46 AM পড়তে ১ মিনিট

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় পারিবারিক কলহের জের ধরে প্রেসার কুকার দিয়ে মাথায় আঘাত করে মজিনা খাতুন রূপসী (২৬) নামের স্ত্রীকে হত্যা করেছেন তার স্বামী আব্দুল মোকিম। ঘটনাটি ঘটেছে উপজেলার নিতপুর শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে। ঘাতক আব্দুল মোকিম ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অলীদের ছেলে। স্ত্রী মজিনা খাতুন রূপসী একই এলাকার মশিউর রহমান গোধার মেয়ে।

জানা যায়, আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে নিজেদের পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আব্দুল মোকিম হাতের কাছে থাকা প্রেসার কুকার দিয়ে মাথায় আঘাত করে তার স্ত্রী মজিনা খাতুন রূপসীকে হত্যা করেন।

এসময় এলাকাবাসী ঘাতক স্বামী আব্দুল মোকিমকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন। এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা গ্রহণ করছি।

এলাকা: নওগাঁ পোরশা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁয় মাথায় আঘাত করে স্ত্রী হত্যা

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার