Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁয় সাপের কামড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

BN DESK
02 September 2026, 07:51 AM পড়তে ১ মিনিট
নওগাঁয় সাপের কামড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁ /সাপাহার প্রতিনিধি : নওগাঁর সাপাহারে বিষধর সাপের কামড়ে সাদাত (১২) নামের মাদরাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত সাদাত পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ইসলামপুরগঞ্জের সারাফত আলীর ছেলে। গতকাল রোববার রাত সাড়ে ১২টায় উপজেলার পিছলডাঙ্গা মদিনাতুল উলুম শিশু সদন কাওমী মাদ্রাসার শয়ন ঘরে ঘটনাটি ঘটে।

মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রাকিব জানান, শিশু শিক্ষার্থী সাদাত ওই রাতে লেখাপড়া শেষে সহপাঠীদের সাথে মাদরাসা ঘরের মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে মাটির মেঝের ঘরে বিষধর সাপ বেরিয়ে সাদাতের গলায় ছোবল দেয়।

সাপের কামড়ে শিক্ষার্থী চিৎকার করতে থাকলে মাদরাসার অন্যান্য শিক্ষার্থী ও মাদরার প্রধান শিক্ষক তৎক্ষণাত সাপটিকে ঘরের মধ্যে দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলে এবং সাপের কামড়ে আহত ওই শিক্ষার্থীকে স্থানীয় ওঁঝা কবিরাজের কাছে নিয়ে যায়।

এক সময় তার অবস্থা খারাপ হতে থাকলে রাতেই শিশুটিকে সাপাহার উপজেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

এলাকা: নওগাঁ নওগাঁ সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁয় সাপের কামড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

B
BN DESK | 04 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার