Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁ জেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 12:05 PM পড়তে ১ মিনিট
নওগাঁ জেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মফস্বল ডেস্ক : নওগাঁ জেলা যুবলীগের সভাপতি এড. খোদাদাদ খান পিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত আড়াইটার দিকে শহরের চকদেব পোস্ট অফিস পাড়া এলাকার নিজবাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি শহরের চকদেব পোস্ট পাড়ার মৃত আব্দুল হাই খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, তার নামে বিএনপি পার্টি অফিস ভাঙচুর এবং পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। তাকে আজ বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: নওগাঁ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নওগাঁ জেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার