Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নকল দুধ তৈরিতে সহায়তা করায় মায়ের ২০ হাজার টাকা অর্থদণ্ড

BN DESK
05 September 2026, 02:04 PM পড়তে ১ মিনিট

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ছেলেকে ভেজাল দুধ তৈরির উপাদান বিক্রিতে সহায়তা করার অপরাধে মা খুশি খাতুনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান ছেলে জিসান।

গত বুধবার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়ার মৃত নূরুল ইসলামের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানে মৃত নূরুল ইসলামের বাড়ি থেকে নকল দুধ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ৬শ’ লিটার ভেজাল জেলি, ১২শ’ লিটার সরবিটল, ৬শ’ লিটার সয়াবিন তেল ও ৪শ’ লিটার পামওয়েল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জেলি ও সরবিটলগুলো ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভেজাল দুধ তৈরির উপাদান জেলি ও অরবিটল ধ্বংস করা হয়েছে। এছাড়া জব্দকৃত সয়াবিন তেল ও পামওয়েল নিলামে বিক্রির মাধ্যমে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

এলাকা: পাবনা ভাঙ্গুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নকল দুধ তৈরিতে সহায়তা করায় মায়ের ২০ হাজার টাকা অর্থদণ্ড

B
BN DESK | 07 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার