Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নগরকন্দায় কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

BN DESK
02 September 2026, 07:32 AM পড়তে ১ মিনিট
নগরকন্দায় কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

ফরিদপুরের নগরকন্দায় আঞ্জুমান আরা বেগম (৫৪) নামে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এ তথ্য জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম।

এর আগে গতকাল সোমবার (২৮ জুলাই) বিকেল ৬টার দিকে নগরকান্দা উপজেলা সদরের সরকারি কলেজ রোড সংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আঞ্জামান আরা বেগম কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি নগরকান্দা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। আঞ্জুমান আরা নগরকান্দার ছাগলদিয়া গ্রামের মৃত আব্দুস সামাম মাতুব্বরের মেয়ে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বলেন, ঢাকার ডিএমপির ডিবির একটি দল তাকে গ্রেফতার করেছে। আমরা ঢাকার ডিএমপির ডিবির কাজে শুধু সহযোগিতা করেছি। গ্রেফতারের পর তাকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নগরকন্দায় কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

B
BN DESK | 29 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার