Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

BN DESK
04 September 2026, 11:04 PM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ কর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ইনকিলাব মঞ্চ জানায়, যমুনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবেরসহ ইনকিলাব কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। শুক্রবার সন্ধ্যায় ৬টা থেকে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে এ কর্মসূচি করবে তারা।

জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার সময় এ ঘটনা ঘটে। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে নেতাকর্মীরা ইনকিলাব মঞ্চের যমুনা অভিমুখে যাত্রা করেন।

আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

এ সময় জাবের গুলিবিদ্ধ হয় বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এ ছাড়া ডাকসু নেত্রী জুমা, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ কয়েকজন আহত হন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ‘তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

B
BN DESK | 06 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার