Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে চান চঞ্চল চৌধুরী

BN DESK
04 September 2026, 12:09 AM পড়তে ১ মিনিট
নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে চান চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক : নিজের অভিনয় গুণে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ।

পাশাপাশি সেরা অভিনেতা বিভাগে একটি মেরিল-প্রথম আলো ও দুটি সমালোচক পুরস্কার লাভ করেন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান যে, তিনি নতুন ধরনের চরিত্র অভিনয় করতে চান যার জন্য অপেক্ষা করেন। এই অভিনেতার কথায়, ‘আমার যতগুলো সিনেমা আছে সবগুলো গল্প আলাদা চরিত্রগুলো আলাদা তা আমি একটু নতুন ধরনের গল্প নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে চাই তার জন্য আমি অপেক্ষা করি।’ তিনি বলেন, ‘আসলে এই গ্যাপটা হচ্ছে অপেক্ষার এবং এই উৎসবের সঙ্গে যুক্ত হওয়ার পেছনে নিশ্চয়ই এটা দর্শক যখন দেখবেন বুঝতে পারবেন যে ওই চরিত্রটি হয়তো আমি আগে কোনোদিন করিনি।’

চঞ্চলের ভাষ্য, ‘আমি রিপিটেশনটা আসলে গল্পের ক্ষেত্রেও চাই না। আমি যে ধরনের গল্প করব ওটা যেন রিপিটেড গল্প না হয় আবার অভিনয়ের ক্ষেত্রেও তাই দর্শক যেন দেখতে এসে তাদের ভালো লাগে যেন নতুন একজন চঞ্চল চৌধুরীকে দেখলাম।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে চান চঞ্চল চৌধুরী

B
BN DESK | 14 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার