Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নতুন পরিচয়ে হাজির হচ্ছেন ঋতুপর্ণা

BN DESK
09 October 2025, 05:50 AM পড়তে ১ মিনিট
নতুন পরিচয়ে হাজির হচ্ছেন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। লম্বা ক্যারিয়ারে দর্শকের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও সমানতালে সংসার নিয়েও ব্যস্ততা এই অভিনেত্রীর। এরই মধ্যে শোনা গেল, নতুন পরিচয়ে হাজির হচ্ছেন নায়িকা; যোগ হচ্ছেন কাব্যের জগতে।

জানা গেছে, নিজের জীবনের নানা অভিজ্ঞতাকে কবিতায় রূপ দিতে চলেছেন এই নায়িকা। আর তার সেই কবিতাগুলো এবার প্রকাশ পাচ্ছে বই আকারে, যে বইটির নাম ‘মাই ব্যালকনি সি অ্যান্ড আদার পোয়েমস’। বইটি অনুবাদ করেছেন ত্রিনাঞ্জন চক্রবর্তী, যা ফরাসি ভাষায়ও প্রকাশিত হচ্ছে। আগামী ৩০ আগস্ট কলকাতার আলিয়াস ফ্রাঁসোতে হবে বই প্রকাশের অনুষ্ঠান। লেখালেখি অনেকদিন ধরেই করেন ঋতুপর্ণা। সেটিই এবার বই আকারে প্রকাশ্যে আসছে। 

তবে সিনেমা নিয়েও ব্যস্ততা কাটিয়ে উঠলেন সদ্যই এই নায়িকা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন ছবি ‘বেলা’। অনিলাভ চ্যাটার্জি পরিচালিত এই ছবিতে দেখা যাবে এক সাধারণ বাঙালি নারীর সংগ্রামী জীবন ও আত্মমর্যাদা ফিরে পাওয়ার গল্প। আর সেই বেলা চরিত্রেই অভিনয় করেছেন ঋতুপর্ণা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

নতুন পরিচয়ে হাজির হচ্ছেন ঋতুপর্ণা

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার