Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ উদ্দিন মিয়া

BN DESK
15 February 2026, 11:06 AM পড়তে ১ মিনিট

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়েছে। এই পদে নতুন দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন। 

গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত ড. শেখ আব্দুর রশীদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৪ সালের ৮ অক্টোবর তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল।

আগামী মঙ্গলবার সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হতে পারে। মন্ত্রিসভার শপথের দুই দিন আগে প্রশাসনের সর্বোচ্চতম পদে বদল এসেছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ অনুষ্ঠানের যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি ও আমন্ত্রণ জানানোর দায়িত্ব পালন করে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালন বা পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি একে একে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নাম ঘোষণা করেন এবং তাদের শপথ নেওয়ার জন্য আহ্বান জানান। রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সব সদস্যকে শপথবাক্য পাঠ করান।

শেখ আব্দুর রশীদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। কিন্তু ২০২৪ সালে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে তাঁকে চুক্তি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়। এরপর ওই বছরের ১৪ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে তাঁকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ উদ্দিন মিয়া

B
BN DESK | 15 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার