Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা চৌধুরী

BN DESK
02 September 2026, 09:24 AM পড়তে ১ মিনিট
নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরীর আগমনে আবারও দেশের ফুটবলে মনযোগ দিচ্ছেন ক্রিড়াপ্রেমী বাঙালি। সম্প্রতি ভারতকে তাদের ঘরের মাঠে রুখে দিয়েছে বাংলাদেশ। তাতে এশিয়া কাপে খেলার সম্ভাবনা বেড়েছে। আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার।

লাল-সবুজের জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই দেশের ফুটবল ভক্তদের মন কেড়েছেন হামজা। সেটার ছাপ পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। বাংলাদেশের হয়ে হামজার অভিষেকের এক মাসও হয়নি। এই সময়েই ফেসবুকে তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখ ছাড়িয়ে গেছে। ফেসবুকে সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা লিখেছেন, ‘ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত।’

হামজা ফেসবুকে খুব বেশি যে সরব থাকেন, তা কিন্তু নয়। গত বছরের ৮ অক্টোবর তিনি ফেসবুকে নিজের নামে পেজ খুলেছেন। এরপরও খুব বেশি আপডেট দিতেন না। তবে এবার বাংলাদেশে আসার পর নিজের ছেলেবেলার বেশকিছু ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট করেন হামজা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা চৌধুরী

B
BN DESK | 05 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার