Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নতুন মিশনে সাবিলা

BN DESK
03 September 2026, 12:32 PM পড়তে ১ মিনিট

ছোট পর্দায় নিজেকে একজন সুঅভিনেত্রী হিসেবে বেশ আগেই প্রমাণ করেছেন সাবিলা নূর। অন্যদিকে সিনেমায় তার অভিষেকের এক বছর হতে চললো। কিন্তু এই অল্প সময়েই সাবিলা চমক দেখাতে সমর্থ হয়েছেন। গত বছর কোরবানির ঈদে ‘তাণ্ডব’ ছবি দিয়ে তার সিনেমায় অভিষেক হয়, তাও আবার শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে। পরিচালক ছিলেন রায়হান রাফী। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি। তার অভিনীত এই ছবিটি বেশ ভালো ব্যবসা সফলতা পায়। কাছাকাছি সময়ে টিভি পর্দা থেকে সিনেমায় নাম লেখানো তারকাদের মধ্যে এ যেন বিরল ঘটনাই বটে। এখানেই থেমে থাকেননি সাবিলা। চুক্তিবদ্ধ হন তানিম নূরের তারকাবহুল ছবি ‘বনলতা এক্সপ্রেস’ এ। যে ছবিটি গেল রোজার ঈদের সবচেয়ে ব্যবসা সফল ও আলোচিত ছবিতে পরিণত হয়েছে। ছবিটিতে সাবিলার অভিনয়ও প্রশংসিত হয় সর্বমহলে। সবমিলিয়ে সাবিলার ফিল্মি ভাগ্য বেশ ভালোই বলা চলে। পর পর দুটি ব্যবসা সফল ছবি উপহার দেয়ার পর এবার নিজের তিন নম্বর মিশনে রয়েছেন সাবিলা। আগামী কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে তার নতুন সিনেমা ‘রকস্টার’। ছবির শুটিং এরইমধ্যে মালয়েশিয়ায় হয়েছে। তাতে অংশ নিয়েছেন সাবিলা। এ ছবিটি নিয়ে এরইমধ্যে বেশ আলোচনা চলছে। ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো। তবে এ ছবিতে কি ধরনের চরিত্রে সাবিলাকে দেখা যাবে তা এখনো প্রকাশ করেননি তিনি। এ অভিনেত্রী বলেন, ‘রকস্টার’ এমন একটি গল্পের ছবি যা আগে খুব একটা দেখেনি দর্শক। আমি ছবিটি নিয়ে দারুণ আশাবাদী। আর শাকিব খানের মতো তারকার সঙ্গে কাজ করাতো অবশ্যই চমৎকার ব্যাপার। আমাদের ‘তাণ্ডব’ ছবিটি আগে গ্রহণ করেছে মানুষ। ‘রকস্টার’ নিয়েও আমি আশাবাদী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

নতুন মিশনে সাবিলা

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার