Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ-ছয়দিন খুবই গুরুত্বপূর্ণ : প্রেস সচিব

BN DESK
03 September 2026, 02:25 AM পড়তে ১ মিনিট
নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ-ছয়দিন খুবই গুরুত্বপূর্ণ : প্রেস সচিব

বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ-ছয়দিন খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, আগামী পাঁচ-ছয়দিনে আমরা বুঝব, আমরা কোথায় যাচ্ছি। তবে যাই কিছু হোক না কেন, নির্বাচনে দেরি হবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থানে আছেন। জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা থাকবে না। শফিকুল আলম বলেন, এই সরকার ক্ষতিগ্রস্ত অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পায়। সেখান থেকে দেখলে অন্তর্বর্তী সরকার ভালো কাজ দেখাতে পেরেছে বলা যায়।

চাঁদাবাজির বিষয়ে প্রেস সচিব বলেন, এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স। প্রমাণ পেলে যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাধীনতার ৫৪ বছরেও রাজনৈতিক দলগুলোর ফান্ড রেইজিং-এর বিষয়ে স্বচ্ছতা নেই, যেটি দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ-ছয়দিন খুবই গুরুত্বপূর্ণ : প্রেস সচিব

B
BN DESK | 31 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার